বিখ্যাত ফোর্বস সাময়িকীর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির তালিকায় আবার সবার ওপরে স্থান পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই তালিকায় অভিষেক হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর অবস্থান পঞ্চদশতম।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, ফোর্বস সাময়িকী গতকাল বুধবার ২০১৪ সালের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির তালিকা প্রকাশ করে।
ওই তালিকায় সবার ওপরে আছেন পুতিন। তিনি গত বছরও একই অবস্থানে ছিলেন।
গত বছরের মতো এবারও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তৃতীয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, চতুর্থ পোপ ফ্রান্সিস ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আছেন পঞ্চম স্থানে।

No comments:
Post a Comment