জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের গণমাধ্যম শাখার (মিডিয়া উইং) প্রধানকে গ্রেপ্তার করার দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে সংবাদকর্মীদের কাছে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়েছে।
খুদেবার্তায় জানানো হয়, রাজধানীর কল্যাণপুর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি। তিনি আনসারুল্লাহ বাংলা টিমের মিডিয়া উইংয়ের প্রধান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম-পরিচয় জানায়নি পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করবে পুলিশ।

No comments:
Post a Comment