দিনের শুরুতেই পরপর দুই উইকেট তুলে নিয়ে টেস্ট ক্যারিয়ারে আরও একটি পাঁচ উইকেট-কীর্তি নিজের করে নিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সামনে ‘দেয়াল’ হয়ে দাঁড়িয়ে থাকা হ্যামিল্টন মাসাকাদজাকে বোল্ড করার পর অধিনায়ক-কীপার মুশফিকুর রহিমের দারুণ এক ক্যাচে ফিরিয়েছেন ম্যালকম ওয়ালারকে।
সাকিবের পাশাপাশি খুলনা টেস্টের চতুর্থ দিন সকালে আগুন ঝরাচ্ছেন রুবেল হোসেনও। নিজের বলে দারুণ এক ক্যাচ নিয়ে ফিরিয়েছেন চাকারাকে। একই ওভারে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন এমশাংগুইকে।
সাকিব-রুবেলের জোড়া আঘাতে ভালো এই মুহূর্তে বেশ বেশামাল জিম্বাবুয়ে। বাংলাদেশের চেয়ে ৮১ রানে পিছিয়ে তারা। হাতে এক উইকেট রেখে স্কোরবোর্ডে উঠেছে ৩৫২ রান। চাকাভা অবশ্য অপরাজিত আছেন ৮৫ রানে।

No comments:
Post a Comment