মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সময় শেষ হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সুপ্রিম কোর্ট মিলনায়তনে আজ শনিবার অনুষ্ঠিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে ৩ নভেম্বর রায় ঘোষণা করেন আপিল বিভাগ। ৫ নভেম্বর বিকেলে গুলশানে নিজ বাসভবনে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
কামারুজ্জামানের প্রাণভিক্ষার জন্য সাত দিন সময় কাল রোববার তা শেষ হচ্ছে, এখন কী হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রকাশিত যে রায় আছে, তার ওপরই আমাদের ব্যবস্থা নিতে হবে। কারাবিধির ৯৯১ ধারাটি দেখেন, যখন আসামির মৃত্যুদণ্ড হয়, তখন লেখা হাইকোর্ট এখন আপিল বিভাগ। তাঁকে এটা জানানোর সঙ্গে সঙ্গে সাত দিন সময় দিতে হয়। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। তাঁকে “মার্সি” চাওয়ার জন্য সে সময় দেওয়া হয়েছে। এখন এই সাত দিন তো শেষ হয়নি।’

কারাবিধির ৯৯১ ধারায় আসামিকে অবহিত করার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক বলেন, ‘ওই ধারাটি যদি পড়েন, তাহলে দেখবেন অবহিত করার কথা বলা আছে। তার মানে আনুষ্ঠানিকভাবে কাগজপত্রে জানাতে হবে, তা নেই। কথা হচ্ছে সে বিষয়টি তাঁকে জানানো হয়েছে কি না।
কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল
কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল
আদেশ যায়নি, কীভাবে বিষয়টি জানানো হলো? এমন প্রশ্নে আনিসুল হক বলেন, ‘আদেশ যায়নি মানে কী? তাঁকে জানানো হয়েছে। ব্যাপারটি হলো আমি যত দূর জেনেছি “প্রিজন অফিসিয়াল হ্যাভ টোল্ড হিম দ্যাট” আপনার (কামারুজ্জামানের) আপিল ডিসমিস হয়েছে। আপনার মৃত্যুদণ্ড বহাল আছে।’ কিসের ভিত্তিতে জানানো হয়েছে, জানতে চাইলে মন্ত্রী প্রশ্ন করে বলেন, ‘তাহলে খবরের কাগজ কি মিথ্যা?’
কালকের পর কামারুজ্জামানের দণ্ড কার্যকর হতে পারে কি? জানতে চাইলে মন্ত্রী বলেন, তিনি জানেন না।

এর আগে ৫ নভেম্বর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছিলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা রায় আছে, সেখানে রিভিউ পিটিশন ডিসমিস হয়েছে, সেটা ধরে নিয়ে আমাকে আদেশ দিতে হবে জেল কর্তৃপক্ষকে, তাদের প্রস্তুতির ব্যাপারে, আমি সেই আদেশ দিয়েছি।’
No comments:
Post a Comment