কে চায় নিজেকেই নিজে শেষ করতে? নিজের সর্বনাশ নিজেই ডেকে আনতে! রিচার্ড
ডানও নিশ্চয় চান না এমন। কিন্তু কিউপিআরের এ ডিফেন্ডারকে একবার নয়,
দশ-দশবার ‘আত্মÄহননে’র অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে!
সর্বশেষ ‘আত্মঘাতী’ কাজটা করলেন ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে। রোববারের ম্যাচে অলরেডরা জিতেছে ৩-২ গোলে। লিভারপুলের তিনটি গোলের দুটিই আত্মঘাতী! বোঝাই যাচ্ছে, প্রতিপক্ষ কিউপিআর এ ক্ষেত্রে কী সহযোগিতাটাই না করেছে ব্রেন্ডন রজার্সের দলকে। এ ম্যাচে প্রথম আত্মঘাতী গোলটি করেন ডান। এর সঙ্গে সঙ্গে নিজের রেকর্ডটি আরও পোক্ত করেন এ ডিফেন্ডার! ইংলিশ প্রিমিয়ার লিগে আত্মঘাতী গোলের রেকর্ডে ভাগ বসানোর মতো আর কেউই তাঁর ধারেকাছেও নেই।
লিগে ডান এ পর্যন্ত আত্মঘাতী গোল করেছেন ১০টি। ম্যানচেস্টার সিটির সাবেক এ ডিফেন্ডারের পরিসংখ্যান দেখে মনে হতে পারে, আত্মÄহননেই যেন তাঁর ‘সুখ’! কিন্তু কে চায়, নিজের পায়ে কুড়াল মারতে? এ ক্ষেত্রে ভাগ্যকে দুষতেই পারেন এ আইরিশ ফুটবলার।
ইংলিশ লিগে আত্মঘাতী গোলে ডানের পর অবস্থান জেমি কারাগারের। লিভারপুলের এ ডিফেন্ডারের আত্মঘাতী গোলসংখ্যা ৭। সাবেক ফুলহাম ডিফেন্ডার জাট নাইটেরও গোলসংখ্যাও ৭। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রিও ফার্ডিনান্ডের অবস্থান চারে। লিগে তাঁর আত্মঘাতী গোলসংখ্যা ৬! সূত্র: ব্লিচার রিপোর্ট।

No comments:
Post a Comment