Sunday, October 26, 2014

আনুশকা-বিরাট হাসপাতালে!

বলিউড-ক্রিকেট প্রেম উপাখ্যানে আরও অনেকের মতো নাম লিখিয়েছেন বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতের প্রথম সারির ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহলি। দীর্ঘদিন এই জুটির প্রেমের গুঞ্জনের পর ইদানীং খবর ভাসছে, বিরাটের মা সরোজসহ পরিবারের অন্য সদস্যরা আনুশকার বাড়িতে গিয়ে তাঁর অভিভাবকদের সঙ্গে নাকি দেখা করেছেন। বিরাট-আনুশকা বাগদান পর্ব সারতে যাচ্ছেন বলেও খবর রটেছে। একদিকে তাঁদের বাগদানের গুঞ্জন, অন্যদিকে সম্প্রতি তাঁরা একসঙ্গে হাসপাতালে যাওয়ায় রহস্য জমাট বেঁধেছে এই জুটি ঘিরে।
সম্প্রতি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে যান আনুশকা ও বিরাট। সে সময় কয়েকজন ভক্ত ও পাপারাজ্জি তাঁদের পিছু নেন এবং ছবি তোলেন। আনুশকা তাঁর বাড়ির পাশের হাসপাতালটিতে কেন বিরাটকে নিয়ে গিয়েছিলেন, তা গোপন রাখায় বিষয়টি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
হঠাৎ করেই ধীরুভাই আম্বানি হাসপাতালে যান বিরাট-আনুশকা। খুব সহজেই আলোচিত এই জুটিকে চিনে ফেলেন তাঁর ভক্তরা। খবর পেয়ে মুহূর্তের মধ্যে পাপারাজ্জিরাও সেখানে গিয়ে হাজির হন। সে সময় ভক্ত ও পাপারাজ্জিরা বিরাট-আনুশকাকে ক্যামেরাবন্দী করেন। আনুশকার পরনে ছিল হালকা নীল জামা ও সাদা পায়জামা। আর বিরাট পরেছিলেন কমলা টি-শার্ট ও হালকা বাদামি রঙের পায়জামা।

No comments:

Post a Comment