মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছর
কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম আর নেই। আজ
বৃহস্পতিবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তবে হাসপাতাল র্কতৃপক্ষ এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। বিএসএমএমইউয়ের আইসিইউর সামনে গোলাম আযমের আত্মীয় স্বজনেরা ভিড় করেছেন।
গোলাম আযমের ব্যক্তিগত ব্যবস্থাপক আবুল কালাম আজাদ রাত পৌন ১১টায় প্রথম আলোকে বলেন, ‘স্যার আর নেই।’
কখন মারা গিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সঠিক সময়টা বলতে পারব না। কারণ আমি তখন আপসেট ছিলাম। তবে আধা ঘণ্টারও বেশি সময় হয়েছে।’
এর আগে আজ বৃহস্পতিবার রাতে বিএসএমএমইউর পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেছিলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গোলাম আযমকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্রে রাখা হয়েছে। তিনি জানিয়েছিলেন, আজ বিকেল থেকে গোলাম আযমের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়।
এদিকে সুপ্রিম কোর্টে দণ্ডাদেশের বিরুদ্ধে করার গোলাম আযমের আপিলের বিষয়ে শুনানি আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর অপরাধ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে এই দণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধেও খালাস চেয়ে ওই বছরের ৫ আগস্ট আপিল করেন গোলাম আযম। আর সর্বোচ্চ শাস্তি চেয়ে গত বছরের ১২ আগস্ট রাষ্ট্রপক্ষ আপিল করে।

No comments:
Post a Comment