দক্ষিণ আফ্রিকার প্যারা-অলিম্পিক দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসের বিরুদ্ধে হত্যা মামলার রায় দেওয়া শুরু করেছেন দেশটির একটি আদালত। রায় ঘোষণা শেষ হতে কয়েক ঘণ্টা লাগতে পারে।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ প্রমাণিত হলে পিস্টোরিয়াসের ২৫ বছর কারাদণ্ড হতে পারে। এ ছাড়া তাঁকে জরিমানাও করা হতে পারে।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের ভোরে প্রিটোরিয়ায় পিস্টোরিয়াসের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তাঁর প্রেমিকা রিভা স্টিনক্যাম্প।
২৯ বছর বয়সী স্টিনক্যাম্পের লাশের পাশেই একটি পিস্তল পাওয়া যায়। ওই পিস্তলের চারটি গুলি লাগে তাঁর শরীরে।
ঘটনার পর বাড়িটি ঘেরাও করে পিস্টোরিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় ২৬ বছর বয়সী পিস্টোরিয়াসের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়।
স্টিনক্যাম্পকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন পিস্টোরিয়াস। আদালতে লিখিত জবানবন্দিতে দক্ষিণ আফ্রিকার এই অ্যাথলেট দাবি করেন, তিনি ভেবেছিলেন যে, তাঁর ঘরে অনাহূত কোনো চোর বা ডাকাত ঢুকেছে। সেটা ভেবেই গুলি চালিয়েছিলেন।
তবে পিস্টোরিয়াসের এক প্রতিবেশী আদালতে দেওয়া সাক্ষ্যে দাবি করেছেন, ওই রাতে পিস্টোরিয়াসের সঙ্গে তাঁর বান্ধবীর বাগ্বিতণ্ডার শোরগোল পাওয়া যাচ্ছিল। এরপরই শোনা যায় গুলির শব্দ।
স্টিনক্যাম্প ছিলেন দক্ষিণ আফ্রিকার মডেলিং জগতে পরিচিত এক মুখ।
‘ব্লেড রানার’ নামে পরিচিত পিস্টোরিয়াসই প্রথম ব্যক্তি, যিনি দুই পা না থাকা সত্ত্বেও মূল অলিম্পিকে অংশ নিয়েছেন।

No comments:
Post a Comment