Wednesday, September 10, 2014

রাজধানীতে অচেতন অবস্থায় তরুণী উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আজ বুধবার এক তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর প্রথম আলোকে বলেন, যাত্রাবাড়ীর বাঁশেরপুল এলাকার একটি রাস্তায় ওই তরুণী অচেতন অবস্থায় পড়ে ছিলেন। বেলা ১১টার দিকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে বেলা দেড়টার দিকে তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে। শারীরিক দুর্বলতা ছাড়া তাঁর আর কোনো সমস্যা নেই বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ওসি দাবি করেন, জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানান, তাঁর বাড়ি যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায়। পরিবারের সদস্যদের সঙ্গে রাগ করে তিন দিন আগে তিনি বাসা থেকে বেরিয়ে যান। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তাঁকে ও তাঁর স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
যোগাযোগ করা হলে ওই তরুণী ও তাঁর পরিবারের কোনো সদস্য গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।

No comments:

Post a Comment