Wednesday, September 10, 2014

দুইটায় শহীদ মিনারে ফিরোজা বেগমকে শ্রদ্ধা নিবেদন

নজরুলসংগীতের মুকুটহীন সম্রাজ্ঞী ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের হিমঘর থেকে আজ বুধবার সকালে রাজধানীর ইন্দিরা রোডে তাঁর বাসভবন কালিন্দি অ্যাপার্টমেন্টে নেওয়া হয়েছে। বাসা থেকে বেলা দুইটায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। গতকাল মঙ্গলবার রাত আটটা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন ফিরোজা বেগম।

No comments:

Post a Comment