Tuesday, September 9, 2014

গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ফল ঘোষণা করেন।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে (www.admission.eis.du.ac.bd) লগইন করে ও মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ফল জানতে পারবেন।
গত শুক্রবার ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হয়। বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, কলা অনুষদের ‘খ’ ইউনিটের ১৯ সেপ্টেম্বর, শাখা পরিবর্তনের জন্য ‘ঘ’ ইউনিটের ২৬ সেপ্টেম্বর ও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

No comments:

Post a Comment