Wednesday, September 17, 2014

পুলিশ কনস্টেবল আবদুর রহিমের মৃত্যু

রাজধানী উত্তরার নর্থ টাওয়ারের সামনে আবদুর রহিম (২১) নামে একজন একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বর্তমানে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিম রাখা হয়েছে।

আবদুর রহিমের সঙ্গে থাকা অপর পুলিশ কনস্টেবল আবু বকর জানান, গতকাল দিবাগত রাত দুইটার দিকে উত্তরা লিংক রোডের নর্থ টাওযার সামনে ডিউটিরত ছিলেন তাঁরা। ওই সময় একটি প্রাইভেট কার একটি পিকআপকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করছিল। কনস্টেবল আবদুর রহিম বাধা দিলে প্রাইভেট কারটি তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে মারাত্মক আহত হন কনস্টেবল রহিম। তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসর পথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আবদু রহিমের বাবার নাম দাউদ মোল্লা, গ্রাড়ি নড়াইল জেলায়। তাঁর চাকরির নম্বর ২৬১৬।

No comments:

Post a Comment