Saturday, July 26, 2014

গাজায় ১২ ঘণ্টার ‘অস্ত্রবিরতি’


ফিলিস্তিন-শাসিত গাজায় আজ শনিবার ১২ ঘণ্টার ‘অস্ত্রবিরতিতে’ সম্মত হয়েছে গাজার নিয়ন্ত্রক ইসলামপন্থী সংগঠন হামাস ও ইসরায়েল।
উভয় পক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, আজ স্থানীয় সময় সকাল আটটা থেকে পরবর্তী ১২ ঘণ্টা মানবিক কারণে এই অস্ত্রবিরতি চলবে।
হামাসের মুখপাত্র সামি আবু জুহুর বলেছেন, ‘মানবিক কারণে আজ শনিবার ১২ ঘণ্টার যুদ্ধবিরতিতে জাতীয় ঐক্য হয়েছে।’
অপর দিকে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকেও অস্ত্রবিরতির বিষয়টি টুইটার বার্তায় নিশ্চিত করা হয়েছে। তবে ইসরায়েল বলছে, অস্ত্রবিরতির সময় গাজায় সন্দেহের মধ্যে থাকা সুড়ঙ্গ পথে তল্লাশি চালানো হবে। এ সময় হামাসের পক্ষ থেকে হামলা হলে তার জবাব দেবে তেল আবিব।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, তিনি আরও দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কেরির আনা যুদ্ধবিরতির একটি প্রস্তাব নাকচ করেছে ইসরায়েলের মন্ত্রিসভা।
গত ১৮ দিন ধরে গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৮৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ হাজার ৭৪০ জন। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। ছবি: রয়টার্সগত ১৮ দিন ধরে গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৮৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ হাজার ৭৪০ জন। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। ছবি: রয়টার্স

গত ১৮ দিন ধরে গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৮৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ হাজার ৭৪০ জন। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ।
ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের সর্বশেষ হামলার সূত্রপাত ৮ জুলাই। ইসরায়েলি তিন কিশোরকে সম্প্রতি অপহরণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই হামলা শুরু হয়। হামাসই ওই ঘটনা ঘটিয়েছে বলে মনে করে ইসরায়েল। তবে হামাস তা অস্বীকার করেছে। পরে ফিলিস্তিনি এক কিশোরকে একইভাবে হত্যা ও অপহরণের পর উত্তেজনা নতুন মাত্রা পায়। এরপর গাজা থেকে রকেট ছোড়া হচ্ছে—এমন দাবি তুলে ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ শুরু করে ইসরায়েল।
১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই স্বাধীন রাষ্ট্রের দাবিতে ফিলিস্তিনিদের সংগ্রামের শুরু। এর পর থেকে নিয়মিত রক্ত ঝরলেও আজও তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বাধীন সত্তা মেনে নিতে রাজি নয় ইসরায়েল।

No comments:

Post a Comment