Tuesday, June 24, 2014

স্কুল-মাদ্রাসায় ছুটি শুরু ২৯ জুন


পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৯ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসাসহ সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান।
কলেজের ছুটির বিষয়ে শিগগিরই নতুন আরেকটি আদেশ জারি হতে পারে বলে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন।
এবার প্রথম রোজা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ জুন মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

No comments:

Post a Comment