Pages

Saturday, November 15, 2014

শাহজালালে দুই কেজি সোনাসহ একজন আটক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি সোনাসহ মালয়েশিয়া থেকে আসা মোল্লা হাশেম (৩৫) নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগ। আজ শনিবার সকাল নয়টার দিকে তাঁকে আটক করা হয়।
শুল্ক বিভাগের দাবি, উদ্ধার করা সোনার মূল্য এক কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়া উদ্দিন জানান, কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানে করে আজ সকাল আটটায় বিমানবন্দরে নামেন মোল্লা হাশেম। নয়টার দিকে মালামাল স্ক্যানিং করার সময় তাঁর ব্যাগে থাকা ইস্ত্রির ভেতর ২০টি সোনার বার পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গতকাল শুক্রবার দুপুরে প্রায় তিন কেজি ওজনের সোনাসহ এক ভারতীয় নাগরিককে আটক করে শুল্ক বিভাগ।

No comments:

Post a Comment