Sunday, October 19, 2014

জামায়াত নেতা তাহেরকে স্ত্রীসহ বিমানবন্দর থেকে ফেরতের অভিযোগ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও তাঁর স্ত্রীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাঁদের ফেরত দেয়।
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলো র কাছে দাবি করেন, স্ত্রী হাবিবা চৌধুরীকে নিয়ে তিনি সৌদি সরকারের আমন্ত্রণে সেখানকার কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। বেলা দুইটায় সৌদি এয়ারলাইনসে করে তাঁদের যাওয়ার কথা ছিল। দুপুর ১২টার দিকে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ জানায়, তাঁর বিদেশ যাওয়ার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায় থেকে নিষেধাজ্ঞা আছে।
তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইমিগ্রেশন পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

No comments:

Post a Comment