Sunday, October 19, 2014

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের নালিশি মামলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি নালিশি মামলা করা হয়েছে।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক বাদী হয়ে এ মামলা করেন।
মহানগর হাকিম আসাদুজ্জামান নূর বাদীর জবানবন্দি গ্রহণ করেন। তবে, এ ব্যাপারে এখনো কোনো আদেশ হয়নি।
গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ ও ‘তিনি স্বাধীনতা ঘোষণা করেননি’ বলে তারেক রহমান বক্তব্য দেন। এ অভিযোগে রাষ্ট্রদ্রোহের নালিশি মামলাটি করা হয়।

No comments:

Post a Comment