গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বিশ্ব হকি লিগের পরের রাউন্ডে পা রাখল বাংলাদেশ। আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম পর্বের শেষ ম্যাচে ফরোয়ার্ড হাসান জুবায়ের নিলয়ের হ্যাটট্রিকে হংকংকে ৩-১ গোলে হারিয়েছে মামুনুর রহমান চয়নের দল।
অবশ্য গত মার্চে এশিয়ান গেমসের বাছাইপর্বে এ হংকংকে ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গত পরশু বিশ্ব হকি লিগে শ্রীলঙ্কাও হংকংকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। ফলে হংকংয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের আশা করেছিল সমর্থকেরা। এ ক্ষেত্রে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে নিলয় তিনটি গোল করেন ২৭, ৪৪ ও ৫৪ মিনিটে। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করে হংকং।

No comments:
Post a Comment