Sunday, September 7, 2014

মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগে আলোচনা চলছে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, জাতীয় পার্টি মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের বিষয়ে প্রেসিডিয়াম পর্যায়ে আলোচনা হয়েছে। আলোচনা এখনো চলছে। এখন থেকে জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করবে।

আজ রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের হাইওয়ে হোটেল রাজমণিতে যাত্রাবিরতির সময় সাংবাদিকদের এরশাদ এসব কথা বলেন। এরশাদ ঢাকা থেকে সড়কপথে হবিগঞ্জ যাচ্ছিলেন। 
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, জাতীয় পার্টির পালে নতুন হাওয়া লেগেছে, সারা দেশে জাতীয় পার্টির নেতা-কর্মীরা উজ্জীবিত হচ্ছেন। ভবিষ্যতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে।
এ সময় এরশাদের সঙ্গে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ জিয়াউল হক মৃধা, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জহুরুল ইসলাম মাস্টার এবং সদস্যসচিব মেরাজ সিকদারসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment