Thursday, September 18, 2014

কাফরুলে গাড়ির চাপায় এসআই নিহত

রাজধানীর কাফরুলে গাড়ির চাপায় পুলিশের বিশেষ শাখার এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত এসআইয়ের নাম আবু বকর সিদ্দিক (৪০)। তিনি গণভবনের নিরাপত্তাসংক্রান্ত দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়। বাবার নাম আবু তাহের সিদ্দিক।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কাফরুল এলাকায় একটি গাড়ি এসআই আবু বকরকে চাপা দিলে তাঁর মাথা থেঁতলে যায়। ওই অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কাফরুল থানার এসআই রফিকুল ইসলাম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment