বিচারকরদের অভিশংসন ক্ষমতাবিষয়ক সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের তীব্র নিন্দা জানিয়ে এই সংশোধনী বাতিলের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
খন্দকার মাহবুব অভিযোগ করেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সহায়তায় ভোটারবিহীন নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। সেই ‘ভোটারবিহীন’ সংসদের কাছে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা দিয়ে সরকার সম্পূর্ণ অনৈতিক ও অবৈধভাবে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করেছে।

খন্দকার মাহবুব বলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলতে এই সংশোধন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারকে এ জন্য একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
আজকের এই সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ সহসম্পাদক নাসরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment