Pages

Saturday, November 15, 2014

রাজধানীর কাঁটাবনে দুটি ট্রাকের সংঘর্ষে রিকশাচালক নিহত

রাজধানীর কাঁটাবন এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ফুটপাতে উঠে যায়। ট্রাকটি ঘটনাস্থলে থাকা একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক গুরুতর আহত হন। রাত সাড়ে তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিকশার পেছনে থাকা মুঠোফোনের নম্বর দেখে ওই রিকশাচালকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

No comments:

Post a Comment