ইরানের কুকুর-প্রেমীদের জন্য শাস্তি হিসেবে দোররা মারার বিধান চালু করতে যাচ্ছেন কট্টরপন্থী আইনপ্রণেতারা। দোররার আঘাত ৭৪টি পর্যন্ত হতে পারে। একই সঙ্গে থাকতে পারে জরিমানার বিধান। বাড়িতে কুকুর পুষলে বা প্রকাশ্যে কুকুর হাঁটিয়ে নিলে এমন শাস্তি দেওয়া হতে পারে।
ইরানের সংস্কারপন্থী শার্গ পত্রিকার বরাত দিয়ে গতকাল শুক্রবার এএফপির খবরে জানানো হয়, ইরানের রক্ষণশীল নেতাদের নিয়ন্ত্রণাধীন পার্লামেন্টের ৩২ জন কট্টরপন্থী আইনপ্রণেতা এর মধ্যে এই বিলে স্বাক্ষর করেছেন। এটি আইনে পরিণত হলে কোনো বাড়িতে কুকুর পোষা যাবে না। পুষলে শাস্তি ও বড় ধরনের জরিমানা হতে পারে।
খবরে বলা হয়, মুসলিম সমাজে কুকুরকে অপবিত্র প্রাণী বলে গণ্য করা হয়। কাজেই ইরানে সচরাচর প্রকাশে এই প্রাণীটিকে দেখা যায় না। কিছু পরিবার কুকুর পুষলেও তা গোপনে।
খবরে বলা হয়, মুসলিম সমাজে কুকুরকে অপবিত্র প্রাণী বলে গণ্য করা হয়। কাজেই ইরানে সচরাচর প্রকাশে এই প্রাণীটিকে দেখা যায় না। কিছু পরিবার কুকুর পুষলেও তা গোপনে।
No comments:
Post a Comment