রাজধানীর ভাষানটেক এলাকা থেকে সালমা খাতুন
(২২) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। আজ ভোর সাড়ে ছয়টার দিকে
ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য
সালমার স্বামী মিলন হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
পল্লবী জোনের পুলিশের সহকারী কমিশনার মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে ছয়টার দিকে ভাষানটেক এলাকার লোকজন ফ্যানের সঙ্গে সালমাকে ঝুলতে দেখেন। এ সময় সালমার বাসার দরজা খোলা ছিল। তবে বাসায় কেউ ছিল না। পরে পুলিশ ভাষানটেক এলাকা থেকেই সালমার স্বামী মিলনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
সালমা ভূমিহীনদের জন্য সরকারি একটি প্রকল্পে আয়ার কাজ করতেন। তাঁকে হত্যা করা হয়েছে, না এটি আত্মহত্যা—সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এখনো।

No comments:
Post a Comment