Pages

Saturday, October 25, 2014

স্কুলে ছুরি নিযে গেল ৫ বছরের শিশু

স্কুলের এক শিক্ষককে খুব অপছন্দ পাঁচ বছরের এক শিশুর। রাগ তো রাগ, একেবারে মহাখাপ্পা। ঝাল ঝাড়তে কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। ছুরি মারবে শিক্ষককে। রান্নাঘর থেকে সে গোপনে নিয়ে নিল পেঁয়াজ আর সবজি কাটার ছুরি। সেটা ব্যাগে ভরে গেল স্কুলে। তারপর?
এই বীরত্বের কথা শিশুটি চেপে রাখতে পারল না। বন্ধুদের বলে বেড়াতে লাগল তার ব্যাগে একটা ছুরি আছে। কী জন্য আছে, সেটাও বলে দিল। ব্যস, আর যায় কোথা? তাকে পাকড়াও করলেন স্কুল কর্তৃপক্ষ। দেখা গেল সত্যিই ছুরি নিয়ে এসেছে। কিন্তু এইটুকুন বাবুকে কী আর শাস্তি দেবে? মোটে এক সপ্তাহের জন্য স্কুল থেকে বহিষ্কার করা হলো।
ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহরের ঘটনা এটি। পিটিআই।

No comments:

Post a Comment