Tuesday, September 9, 2014

জ্যাক দ্য রিপারের পরিচয় উদ্ঘাটনের দাবি

ইতিহাসের জঘন্যতম ক্রমিক-খুনি (সিরিয়াল কিলার) চরিত্র জ্যাক দ্য রিপারকে শনাক্ত করা গেছে বলে একটি বইয়ে দাবি করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, শৌখিন গোয়েন্দা রাসেল এডওয়ার্ডসের লেখা ‘নেইমিং জ্যাক দ্য রিপার’ নামের বইয়ে দাবি করা হয়েছে, একটি গায়ে দেওয়ার শালে পাওয়া ডিএনএ থেকে জ্যাক দ্য রিপারকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

১৮৮৮ সালে পূর্ব লন্ডনে ক্রমিক খুনের জন্য জ্যাক দ্য রিপার নামের একটি কাল্পনিক চরিত্রকে দায়ী করা হয়। এ ঘটনার পর এক শতাব্দী পেরিয়ে গেলেও ক্রমিক খুনের রহস্য আঁধারেই থেকে যায়। এই সময়ে ওই ঘটনা নিয়ে তৈরি হয় অনেক গল্প, চলচ্চিত্র ও তত্ত্ব।

রিপারের গল্পের ব্যাপারে আগ্রহী ব্যবসায়ী এডওয়ার্ডস ২০০৭ সালে নিলামের মাধ্যমে রক্তমাখা একটি শাল কেনেন। ওই শালটি রিপারের মাধ্যমে সংঘটিত চতুর্থ খুনের স্থান থেকে উদ্ধার করা হয়েছিল। শাল থেকে সংগ্রহ করা ডিএনএ হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তি ও অন্যতম এক সন্দেহভাজন খুনির স্বজনদের সঙ্গে মিলে গেছে বলে দাবি করেছেন এডওয়ার্ডস।

এডওয়ার্ডসের দাবি, হত্যাকারীর পরিচয় নিয়ে কোনো সন্দেহ নেই। ওই হত্যাকারীর হলেন অ্যারন কসমিনস্কি। তিনি একজন ইহুদি। পোল্যান্ড থেকে আসেন তিনি। নরসুন্দর ছিলেন কসমিনস্কি।
এডওয়ার্ডসের দাবির বিষয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।

No comments:

Post a Comment