Pages

Thursday, September 11, 2014

ফতুল্লার সাবেক ওসির বিরুদ্ধে দুদকের মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) মো. হাসান আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মো. হেলালউদ্দিন শরীফ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত ওসি মো. হাসান আলী মোট ১৩ লাখ ৫২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তাঁকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হলে তিনি এই পরিমাণ সম্পদের তথ্য গোপন করেন। তাঁর বিরুদ্ধে ২০০৪ সালে দুদক আইন ২৭–এর ১ ধারায় মামলা করা হয়েছে।

No comments:

Post a Comment