Thursday, July 17, 2014

কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলা


আফগানিস্তানের রাজধানী কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার সকালে জঙ্গি হামলা হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশের বরাতে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রকেটচালিত গ্রেনেড ও স্বয়ংক্রিয় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা এই হামলা চালায়। 
প্রত্যক্ষদর্শীরা জানান, কড়া নিরাপত্তাবেষ্টিত বিমানবন্দরটির পাশের একটি অব্যবহূত ভবন দখল করে নেয় জঙ্গিরা। হামলার সময় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
এখন পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার করেনি। 
আফগান পুলিশ ও বিশেষ বাহিনী ওই জঙ্গিদের ঘিরে রেখেছে বলে খবর পাওয়া গেছে। 
কর্মকর্তারা জানিয়েছেন, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

No comments:

Post a Comment