Pages

Sunday, June 22, 2014

ক্ষমা চেয়েছেন সাকিব

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে গতকাল শৃঙ্খলা ভঙ্গের জন্য সাকিব আল হাসানকে তলব করলে শুনানিতে সাকিব নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান। আন্তর্জাতিক ম্যাচ চলা অবস্থায় কোন খেলোয়াড় টিম ম্যানেজারের অনুমতি ব্যতীত ড্রেসিংরুমের বাইরে যেতে পারেন না। আর এমন কাজই করেছেন সাকিব। কার অনুমতি নিয়ে ড্রেসিংরুম থেকে বের হলেন জানতে চাইলে বিসিবিকে সাকিব বলেন, আসলে আমি কারো কাছে অনুমতি নেইনি। যেটা আমার ভুল হয়েছে। আর এই ভুলের জন্য আমি ক্ষমা চাই।' 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'ও আমাদেরকে সেইদিনের ঘটনা বর্ণনা করেছে। আমরা ওর কাছে জানতে চেয়েছি, কার অনুমতি নিয়ে তুমি ড্রেসিংরুম থেকে বের হলে। সাকিব নিজের ভুল স্বীকার করেছে। আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত জেনে সাত-আটদিনের মধ্যে একটা সিদ্ধান্ত নিবো।'

গত ১৫ জুন ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম ম্যাচটি সাকিব আল হাসানের স্ত্রী শিশির গ্যালারিতে বসে দেখছিলেন। পাশে থাকা একটি ছেলে শিশিরকে উত্ত্যক্ত করে। সাকিব জানতে পেরে গ্যালারিতে গিয়ে ছেলেটিকে চড়-থাপ্পর মারেন। কোন দর্শকের গায়ে খেলোয়াড়দের হাত তোলার নিয়ম আছে কিনা জানতে চাইলে জালাল ইউনুস বলেন, এই ব্যাপারে আমরা এখন কিছু বলতে চাই না। যেহেতু এই ব্যাপারটা আদালত পর্যন্ত গড়িয়েছে আদালতই এর সমাধান দিবে।' 

উল্লেখ্য, শিশিরকে উত্ত্যক্ত করার অভিযোগে ঐদিনই গ্রেপ্তার করা হয় রাহিদ রহমান নামে এক দর্শককে। গত বৃহস্পতিবার রাহিদকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এদিন শুনানি শেষে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুুনালের বিচারক তানজিনা ইসমাইল ১০ হাজার টাকার মুচলেকায় রাহিদের জামিন মঞ্জুর করেন।

No comments:

Post a Comment